Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাইমচরের মেঘনায় অবৈধভাবে ধরা ১২ লাখ চিংড়ি রেনু জব্দ

BN DESK
05 September 2026, 12:46 AM পড়তে ১ মিনিট
হাইমচরের মেঘনায় অবৈধভাবে ধরা ১২ লাখ চিংড়ি রেনু জব্দ

নিউজ ডেস্ক:    চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনার চরভৈরবী গরম বাজার এলাকা থেকে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। তবে অবৈধ এই কাণ্ডে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড টিম।

সোমবার (২৮ এপ্রিল) রাতে  এক অভিযানে এসব রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানায় কোস্টগার্ড।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব রেনু পোনা ধরেছিলেন।

মৎস্য বিভাগ জানায়, এক শ্রেণির অসাধু জেলে বছরের এই সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুদ করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে পোনা জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেনুগুলো চালান করে। যাদেরকে আইনের আওতায় আনতে তথ্য সংগ্রহ চলছে।


অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “আমি নিজে উপস্থিত থেকে রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করি।”

এলাকা: চাঁদপুর হাইমচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হাইমচরের মেঘনায় অবৈধভাবে ধরা ১২ লাখ চিংড়ি রেনু জব্দ

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার