Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ

BN DESK
06 August 2026, 01:37 PM পড়তে ১ মিনিট

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ৬ জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু আজ হচ্ছে বৃহস্পতিবার (৬ আগস্ট)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ৩০ জুন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে ৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন–চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরীসহ ১৭ জন আসামি এখনো পলাতক।

আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় এবং দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ও হৃদয় চন্দ্রকে হত্যার দায় আনা হয়েছে। এ ছাড়া তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয় উল্লেখ করা হয়েছে।

গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ৭ এপ্রিল আমলে নেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ

B
BN DESK | 06 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার