Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাজতে নিয়ে যাওয়ার সময় যা বললেন ব্যারিস্টার সুমন

BN DESK
03 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট
হাজতে নিয়ে যাওয়ার সময় যা বললেন ব্যারিস্টার সুমন

‘নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এমন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন।

আজ সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি শেষে হাজতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য এসব বলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। এসময় তিনি বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছেন। দেশটাকে রক্ষা করেন। প্রতিশোধের আগুনে আমাদের না পুরো দেশটাকে জ্বালিয়ে দিচ্ছেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। সাবেক এই সংসদ সদস্যকে জুলাই অভ্যুত্থান কেন্দ্রীক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় আজ গ্রেফতার দেখানো হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন সকালে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি। শুনানির শেষে আদালত তাকে গ্রেফতার  দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

সুমনকে গ্রেফতার দেখানো মামলার সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোঁড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আছেত। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নাম্বার এজাহারনামীয় আসামি। গত ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাজতে নিয়ে যাওয়ার সময় যা বললেন ব্যারিস্টার সুমন

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার