Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাজারীবাগে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

BN DESK
02 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট
হাজারীবাগে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানার কোম্পানি ঘাট এলাকার একটি গ্যারেজে থেকে অটোরিকশা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিউর রহমান (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে একটি মরদেহ ঢামেক হাসপাতালে এসেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হাজারীবাগে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার