Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

BN DESK
02 September 2026, 04:36 PM পড়তে ১ মিনিট
হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

রাজধানীর হাজারীবাগ-কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে (৩৭) প্রথমে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়ীবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় পথিমধ্যে সেকশন বেড়ীবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাম পায়ের হাঁটুতে গুলি করে সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

ব্যাগটিতে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল জয় রাজবংশী অভিযোগ করেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “হাজারীবাগ এলাকা থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা অভিযোগ করছিলেন, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।”

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি এবং এখন ঘটনাস্থলেই আছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।”

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার