Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাটহাজারীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

BN DESK
04 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামের এ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।ক ব্যক্তিকে গুলির পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আজম খলিফাপাড়ার প্রয়াত ইসলামের ছেলে। আজম পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আজম পুলিশের সোর্স ছিলেন বলে জানা গেছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হাটহাজারীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 10 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার