Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 09:38 AM পড়তে ১ মিনিট
হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার মহানগর ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেক মোটরসাইকেলের ধাক্কায় আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেটকার গ্যারেজের কর্মী।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আফজাল তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।

নিহতের ভাই রবিন মোল্লা জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে আফজাল। এ সময় সড়ক ডিভাইডারে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার