Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শন করেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

BN DESK
20 March 2024, 07:16 PM পড়তে ১ মিনিট
হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শন করেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শন করেছেন সুইডেন এর (ক্রাউন প্রিন্সেস) রাজকন্যা ভিক্টোরিয়া। এসময় ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সাংসদ মোহাম্মদ আলী ও সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস।

বুধবার সকাল ৭টায় তিনি বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলে পল্লী পরিদর্শন করেন। এরআগে ভোর সাড়ে ৬টায় হেলিকপ্টার যোগে কালিরচর গ্রামে হেলিপেডে অবতরণ করেন তিনি।

পরে তিনি কালিরচর গ্রামের বেঁড়ি বাধের বাইরে জেলে পল্লী পরিদর্শন করেন। এসময় জেলেদের জীবনমান নিয়ে তাদের সাথে সরাসরি কথা বলেন রাজকন্যা। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করে স্থানীয় গৃহিনী ও গৃহকর্তাদের সাথে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া পরিদর্শন করে বাংলাদেশে বিভিন্ন সময় আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে খবর নেন।

রাজকন্যা ভিক্টোরিয়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ওই এলাকার জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী’সহ বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলেন।

এসময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙ্গন, বেঁড়ি বাধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থীর চিত্র দেখানো হয়। পরে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তিনি ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শন করেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার