Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার, ডেপুটি স্পিকার কায়সার কামাল

BN DESK
12 March 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। স্পিকার পদে নির্বাচনের জন্য এই একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।

এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি।এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।

এর আগে, অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি ঘোষণা করেন।সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার, ডেপুটি স্পিকার কায়সার কামাল

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার