Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 02:48 PM পড়তে ১ মিনিট
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার (১০ মার্চ) ভোরে উত্তরার তার ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানার একটি ভাড়া বাসায় একাই থাকতেন। 

কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান জানান, সাইফুর রহমান ভূঁইয়াকে সোমবার ভোরে (সেহেরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ ছিল। হাসপাতালের চিকিৎসকরা থাকলেও, পুলিশে খবর না দেওয়ার বিষয়ে অভিযোগও করেছেন তিনি।

রেজাউল রায়হান আরও জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষসহ কলেজের অধিকাংশ শিক্ষককে পদত্যাগ করিয়ে নতুন করে পদোন্নতি দেওয়ার দাবি জানান। সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি একসময় বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখিয়ে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করেন। এ ঘটনাটি কলেজে শিক্ষক-কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল বলে জানা গেছে।

 

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার