Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামজাকে দর্শকের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় পেলেন কার্ড

BN DESK
02 September 2026, 04:50 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরি। মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হন। এর প্রতিবাদ জানাতে গিয়ে তিনি রেফারির হলুদ কার্ডও দেখেন।

শনিবার ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের বিপক্ষে খেলতে নামে লেস্টার সিটি। ম্যাচের ৬৩ মিনিটে ইবান বোয়াতের গোলে পিছিয়ে পড়ে লেস্টার। এরপর ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন হামজা চৌধুরি। ঠিক ওই সময়ই গ্যালারি থেকে তার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য ছোড়া হয় বলে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার পর হামজা গ্যালারির দিকে তাকিয়ে প্রতিবাদ করেন এবং উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। বিষয়টি রেফারির নজরে এলে তাকে হলুদ কার্ড দেখানো হয়। পরে আরও উত্তেজিত অবস্থায় ডাগআউটে ফিরে যান তিনি।

ম্যাচ শেষে লেস্টার সিটি ১-০ গোলে হেরে যায়। এই হারে অবনমন শঙ্কা আরও বেড়েছে ক্লাবটির। ৪৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট, আর তারা এখন লিগ টেবিলের ২৩তম স্থানে রয়েছে। বাকি তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে লেস্টারের ভাগ্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

হামজাকে দর্শকের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় পেলেন কার্ড

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার