Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামজার অনুশীলন দেখতে টিকিট লাগবে

BN DESK
02 September 2026, 09:58 AM পড়তে ১ মিনিট
হামজার অনুশীলন দেখতে টিকিট লাগবে

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে। প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করবেন ইংল্যান্ড থেকে উড়ে আসা শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী। 

বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের অনুশীলনের জন্য কখনো টিকিট লাগেনি। হামজার অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে বাফুফে টিকিটের ব্যবস্থা করছে। বাফুফের অধিভুক্ত বিভিন্ন ক্লাব, ফেডারেশনকে টিকিট দিয়েছে ফেডারেশন। টিকিট ছাড়া আজকের এই অনুশীলন সেশনে কেউ প্রবেশ করতে পারবে না। শুধু ক্লাব ও ফেডারেশনের সঙ্গে সম্পৃক্তরাই নন মিডিয়ার জন্যও রয়েছে টিকিট। মিডিয়াকে টিকিট নিয়ে হামজার অনুশীলন সেশন কাভার করতে হবে। ঘণ্টাখানেকের বেশি সময় অনুশীলন হলেও মিডিয়ার উপস্থিতি থাকবে ১৫-২০ মিনিট। 
হামজা বাংলাদেশের হয়ে মিডফিল্ড পজিশনে খেলতে চান। মিডফিল্ডে হামজা আসছেন ফলে একজন স্বাভাবিকভাবে বাদ পড়ছেন। বিগত একাদশের কে বাদ পড়ছেন এবং হামজাকে নিয়ে মিডফিল্ড কেমন হচ্ছে এ নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বলেন, ‘আমাদের আরও পাঁচটি অনুশীলন সেশন আছে। এরপর সিদ্ধান্ত হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

হামজার অনুশীলন দেখতে টিকিট লাগবে

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার