Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামজা প্রথম একাদশে নিশ্চিত নয় : কাবরেরা

BN DESK
02 September 2026, 10:01 AM পড়তে ১ মিনিট
হামজা প্রথম একাদশে নিশ্চিত নয় : কাবরেরা

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১৯ মার্চ) কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন ইংল্যান্ড থেকে উড়ে আসা শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী। 

সংবাদিকদের কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ভারতের বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখা হবে কি-না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বললেন, পাঁচটা ট্রেনিং সেশন বাকি। আমরা এখনও ফাইনাল লাইনআপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হামজার জন্য।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, দুইদিন হলো বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। এরমধ্যে দেশে এসেই তিনি প্রথমে তার গ্রামে বাড়ি সিলেটে যান। সেখানে স্থানীয় হাজারো মানুষের সংবর্ধনা তিনি গ্রহণ করেন। এই ব্যস্ত সময়ের কারণে তিনি বাংলাদেশ টিমের সঙ্গে এখনো অনুশীলনে অংশ গ্রহণ করতে পারেনি। এমনকি দলের সদস্যদের সঙ্গেই দেখা আজ। তবে ভারত ম্যাচের আগে এখনও পাঁচটি সেশন অনুশীলন করবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত প্রস্তুতির ঘাটতির কারণেই এমনটা বলেছেন কাবরেরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

হামজা প্রথম একাদশে নিশ্চিত নয় : কাবরেরা

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার