Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

BN DESK
01 September 2026, 06:29 PM পড়তে ১ মিনিট
হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল সারাদেশে আতঙ্ক তৈরি করবে। মানুষ আর আমাদের পদযাত্রায় আসবে না।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে এনসিপির পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। গণঅভ্যুত্থানের পড় যে ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম সেটি বিনির্মাণে আমাদের লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয় অনেক দিকে। তবে আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। সেই লড়াইয়ে যোগ দিতে ৩ আগস্ট শহীদ মিনারে আসার আহ্বান রইল।

তিনি বলেন, ‘সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি তাহলে সমাধানটা কীভাবে করব? তাই আমরা এখন সারাদেশে সমস্যা খুঁজে বেড়াচ্ছি। সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই।

এনসিপির এ নেতা বলেন, ‘যদি তারা সশস্ত্র কায়দায় হামলা না করতো তাহলে সেখানে অনেক মানুষ উপস্থিত হতো। আজ রাজবাড়ীতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জেও ঠিক ততটা মানুষ আসতেন। মেধাবী সন্তানরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন। যারা এ দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করছেন।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার