Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ৩ শিশুর মৃত্যু

BN DESK
05 April 2026, 02:55 AM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল ৩৮ শিশু।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস জানান, গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩ শিশু মারা গেছে। এনিয়ে এই হাসপাতালে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত গেল ২৪ ঘন্টায় নতুন করে রোগী ভর্তি রয়েছে ২৫ জন। এদিন হাসপাতালে হামের চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩ জন। এনিয়ে ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৩৭৭ জন।

এদিন আজ শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা।

সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এব্যাপারে সিটি কর্পোরেশনও নানাভাবে সহযোগিতা করছে।

তিনি আরও জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। আজ রোববারের ক্যাম্পইনের জন্য ৬৪টি স্থানে ৮ হাজার ডোজ টিকা মজুত আছে। সরকারের নির্দেশনা মোতাবেক সেগুলো প্রদান করা হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ৩ শিশুর মৃত্যু

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার