Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাম ইস্যুতে দায় চাপিয়ে হাত পরিষ্কার করতে চায় বিএনপি: নাহিদ

BN DESK
17 May 2026, 01:01 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশকে এক সময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজধানীর বি এম এ মিলনায়তনে তিনি এ কথা বলেন।

ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা, এটি এখনো স্পষ্ট না। বাংলাদেশ এতদিন ভারতের মুখাপেক্ষী ছিল, এই সরকারও কারও মুখাপেক্ষী হতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সব মিলিয়ে সরকারের পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে বিশ্বাস করি।
 
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেয়া হয়েছে, তা পালন করতে হবে।

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে অনেক সংকট চলছে। সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যু, সরকারের ব্যর্থতা। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। সরকারের উচিত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা।
 
পররাষ্ট্রনীতি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে পানির অধিকার চাই আমরা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা হয়নি। এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাম ইস্যুতে দায় চাপিয়ে হাত পরিষ্কার করতে চায় বিএনপি: নাহিদ

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার