Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাম ও উপসর্গে আরও ১৭ শিশু মৃত্যু

BN DESK
26 May 2026, 01:50 AM পড়তে ১ মিনিট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ২২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর ও আক্রান্ত ৩৬ হাজার ৭০৬ শিশু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাম ও উপসর্গে আরও ১৭ শিশু মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার