Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

BN DESK
27 April 2026, 10:11 PM পড়তে ১ মিনিট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে আরও একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন। গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬৯৩ জন। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।
   
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৪ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২২০ জনের মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার