Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

BN DESK
15 May 2026, 06:57 AM পড়তে ১ মিনিট

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় ১৫৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৯ হাজার ১৬০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৬৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৭০ জন এবং সন্দেহজনক হাম রোগে প্রাণ হারিয়েছেন ৩৬৯ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার