Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাম রোগের ভয়াবহতা কোনো অংশে করোনার চেয়ে কম নয়

BN DESK
05 April 2026, 08:02 PM পড়তে ১ মিনিট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম রোগের ভয়াবহতা কোনো অংশে করোনার চেয়ে কম নয়। রোববার সকালে নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ‘আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। ঘাটতিগুলো পূরণ করছি, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে। কোনো রকম ঘাটতি আমরা রাখবো না৷ আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেন সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাম রোগের ভয়াবহতা কোনো অংশে করোনার চেয়ে কম নয়

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার