Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর আকুতি, সংবাদ সম্মেলন

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর আকুতি, সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বগুড়া প্রেসক্লাবে এই আকুতি জানান বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের হানিফা খাতুন।ৎ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের কালাই উপজেলার বাগড়া ফকিরপাড়া গ্রামের গোলাম মোস্তফার সাথে তার বিয়ে হয়। স্বামীর ঘর-সংসার করাকালে ননদ তাজমহল ও সেলিনা তার শ্বশুর মহির উদ্দিনকে ভুল বুঝিয়ে সব সম্মত্তি লিখে নেন।

এরপর থেকে তার দুই ননদ ও তাদের স্বামীরা অন্য ব্যক্তিদের সহযোগিতায় গত ১৯ জুলাই তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি স্বামীসহ বাবার বাড়িতে অবস্থান করেন। এরই এক পর্যায়ে গত ৭ সেপ্টেম্বর বেলা ২টার দিকে তার স্বামী গোলাম মোস্তফা কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চয়ে যান। তিনিসহ তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

পরে তিনি এ ব্যাপারে ৯ সেপ্টেম্বর সোনাতলা থানায় একটি জিডি করেন। জিডি করার পর তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ করলে তারা তার স্বামীর সন্ধান জানেন না বলে জানান। তিনি অভিযোগ করে বলেন, তার শ্বশুরবাড়ির লোকজন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং তাকে মিথ্যা অভিযোগে মামলায় হয়রানি করার হুমকি দিচ্ছেন।

এর আগেও তার স্বামীর মোবাইল ফোনে কল দিয়ে হুমকি  দেওয়া হয় বলে দাবি করেন। এমতাবস্থায় তিনি তার স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে অসহায় স্ত্রীর আকুতি, সংবাদ সম্মেলন

B
BN DESK | 17 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার