Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

BN DESK
04 September 2026, 06:24 AM পড়তে ১ মিনিট
হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর পাঁচপুকুরিয়া সীমান্ত সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো দিয়ে মোটারসাইকেল নিয়ে পারাপারের সময় নদীতে পড়ে মো. নুরুদ্দীন মঞ্জু নামের এক যুবক নিখোঁজ হন। টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হালদা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুয়াবিল থেকে ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু ও তার বন্ধু তাজ উদ্দিন। সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো পার হতে গিয়ে মোটরসাইকেলসহ তারা নদীতে ডুবে যান। এ সময় তাজ উদ্দিন সাঁতরে ওপরে উঠে আসতে পারলেও মঞ্জু নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির পর হালদা নদী থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়।


ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক গণমাধ্যমকে বলেন, রাতে ফায়ার সার্ভিস নিহত মঞ্জুর মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার