Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসপাতালের স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

BN DESK
06 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট
হাসপাতালের স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নিউজ ডেস্ক: নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন লেখা  ভেসে ওঠার জেরে ওই হাসপাতালটিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে জেনারেল হাসপাতাল রোডের সিটি হসপিটাল মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে উঠে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের সিটি হসপিটালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সিটি হসপিটালের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম বলেন, “গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশ প্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয় এরপর লেখাটি পুনরায় ভেসে উঠে। ডিসপ্লেলের হাসপাতালের কোনো অ্যাপে, তারে বা মোবাইলে নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাহিরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।”


ম্যানেজার নাজিম অভিযোগ করে বলেন, “গতকাল রাতে ডিসপ্লেতে লেখা ভেসে উঠেনি। এটি ঘটানো হয়েছে। এরপর অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।” 


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, “ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে।  তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”         

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হাসপাতালের স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার