Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

BN DESK
05 September 2026, 07:17 AM পড়তে ১ মিনিট
হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার সলঙ্গা থানার পুরান বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, থানার পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এসময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যান। আহত হয়েছেন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ থানায় নিয়ে এসেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার