Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

BN DESK
03 September 2026, 04:52 AM পড়তে ১ মিনিট
হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা, হেলথ পলিসি ওয়াচ-এর প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি। গেল বছরের শুরুতে ডঐঙ-এর এই পদে যোগ দেন পুতুল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই পদটি বাগিয়ে নেন তিনি।

চার মাস আগে, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন- দুদক। অভিযোগে বলা হয়, ডঐঙ-এ নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারার লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।

ডঐঙ জানিয়েছে, পুতুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার