Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসিনাকে গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব

BN DESK
03 September 2026, 05:07 AM পড়তে ১ মিনিট
হাসিনাকে গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আজ বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসি’র এই গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশুসহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তা গোটা বিশ্বে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বানকে আরও জোরালো করে তুলবে। তাকে এই গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও লেখেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তার কোনও রেহাই নেই-না তার, না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাসিনাকে গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার