Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অনেকে

BN DESK
27 March 2026, 06:13 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কলেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। উত্তরাঞ্চলের নাহারিয়া শহরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে দিনভর ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে তেল আবিব, মধ্যাঞ্চল ও পশ্চিম জেরুজালেমজুড়ে সাইরেন বেজে ওঠে। তেল আবিবসহ গানাই টিকভা ও কাফার কাসিম এলাকায় হামলার প্রভাব পড়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সূত্র: আল-জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অনেকে

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার