Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হিরোশিমা হামলার ৮০ বছর আজ

BN DESK
02 September 2026, 09:13 PM পড়তে ১ মিনিট
হিরোশিমা হামলার ৮০ বছর আজ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ। ১৯৪৫ সালের আজকের দিকে ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে আমেরিকা।

পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি ঘিরে বুধবার সকালে জাপানের হিরোশিমা শহরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই শহরের পিস মেমোরিয়াল পার্কে বলেন, জাপানই একমাত্র দেশ যেখানে যুদ্ধে পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছে। এছাড়া জাপান সরকার এমন একটি জনগণের প্রতিনিধিত্ব করে যারা প্রকৃত এবং স্থায়ী শান্তির জন্য আকাঙ্ক্ষা করে।

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া জাপানের দায়িত্ব। হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুনের গোলা ও পরে বিকিরণের প্রভাবে এসব হতাহতের ঘটনা ঘটে। এ বছর অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন, যদিও রাশিয়া ও চীন ছিল না অনুষ্ঠানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হিরোশিমা হামলার ৮০ বছর আজ

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার