Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভী আর নেই

BN DESK
04 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিকাল সাড়ে ৪টার দিকে সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় হেফাজত নেতারা বলেন, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তার ইলমি অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরস্মরণীয় করে রাখবে। তার ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারিয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেন।

 
এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভী আর নেই

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার