Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

BN DESK
02 September 2026, 07:54 AM পড়তে ১ মিনিট
হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে একই দিন ভারতেরও হার বাংলাদেশের জন্য একটু স্বস্তির বার্তা হয়ে এসেছে। হংকংয়ে সফরে গিয়ে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ইগর স্টিমাচের দল। ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশের অবস্থান তৃতীয়।

ম্যাচ শুরুর আগে ভারতের জয় নিশ্চিত করতে খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। হংকংকে হারাতে পারলে ভারতীয় দলকে দেওয়া হতো ৪২ লাখ রুপি। তবে সেই পরিকল্পনা মাঠে কাজে আসেনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা। প্রথমার্ধে দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ভারত সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, তবে ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রী নামলেও তাতেও লাভ হয়নি।

এই হারে গ্রুপ ‘সি’-তে রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিঙ্গাপুর। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে হংকং। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে এক পয়েন্টেই চার নম্বরে ভারত। বাংলাদেশকে বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে অক্টোবরের ম্যাচগুলোতে হংকংয়ের বিপক্ষে পয়েন্ট তুলতেই হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার