Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন : সংগীতশিল্পী আসিফ

BN DESK
03 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন : সংগীতশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালনে অটল এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক।

মাহেরীনকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। পোস্ট দিয়ে আসিফ আকবর লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি।’ প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।’ আসিফ লিখেছেন, ‘অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহেরীন চৌধুরী।’

এই সংগীতশিল্পীর কথায়, ‘নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমান করে মা, বাবা, শিক্ষক এই তিন-এ কোন পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।’ 

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন : সংগীতশিল্পী আসিফ

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার