Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেরে তিনে নেমে গেল রিয়াল মাদ্রিদ

BN DESK
02 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট
হেরে তিনে নেমে গেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষস্থানে ফেরার। তবে সেটি হতে দেয়নি রিয়াল বেটিস। নিজেদের মাঠে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের খোলসবন্দি করে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

শনিবার রাতে বেটিসের মাঠে অবশ্য প্রথম উদযাপনটা করেছে রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ এগিয়ে নেয় রিয়ালকে। তবে পরবর্তীতে সেই গোল শোধ দেওয়ার সঙ্গে আরও এক গোল করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বেটিস। বেটিসের হয়ে জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল। এদিন ভিনি-এমবাপ্পেসহ রিয়ালের একঝাঁক তারকাকে ম্যাচের পুরোটা সময় খোলসবন্দি করে রেখেছিল বেটিসের রক্ষণভাগ।

তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হেরে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেয়েছে রিয়াল। তিনে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দুই নম্বরে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

হেরে তিনে নেমে গেল রিয়াল মাদ্রিদ

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার