Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন নাকি নেটওয়ার্কে সমস্যা জানুন এক ক্লিকে

BN DESK
02 March 2026, 11:56 PM পড়তে ১ মিনিট

হোয়াটসঅ্যাপে অনেক সময় এমন পরিস্থিতি হয় মেসেজ পাঠানোর পর শুধু একটি টিক দেখা যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অপর ব্যক্তি কি আপনাকে ব্লক করেছেন, নাকি তার ইন্টারনেট সংযোগ বন্ধ? বিশেষ করে যদি প্রোফাইল ছবি না দেখা যায়, তাহলে বিভ্রান্তি আরও বেড়ে যায়।

তবে এখন একটি উপায়ে বিষয়টি কিছুটা বোঝা সম্ভব। যদিও এটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফিচার নয়, তবুও অনেক ব্যবহারকারী এটি প্রয়োগ করে ধারণা নিচ্ছেন।

পদ্ধতিটি বেশ সহজ। প্রথমে যার ব্যাপারে সন্দেহ, তার চ্যাট উইন্ডো খুলুন। এরপর সেখানে @Meta AI লিখে এআই-কে ট্যাগ করুন এবং একটি সাধারণ ‘হাই’ বার্তা পাঠান। এখানে বার্তাটি মূলত এআই-এর উদ্দেশ্যে যাবে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নয়।

যদি আপনি সত্যিই ব্লক হয়ে থাকেন, তাহলে ওই চ্যাটে মেটা এআই-এর পক্ষ থেকে কোনো উত্তর আসবে না। কিন্তু ব্লক না হয়ে থাকলে, সাধারণত সঙ্গে সঙ্গেই এআই রিপ্লাই করবে।

এই রিপ্লাই পাওয়া মানে হলো আপনি ব্লক হননি। বরং অপর ব্যক্তির ইন্টারনেট সংযোগ বন্ধ থাকতে পারে বা নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার মূল মেসেজটি ডেলিভার হয়নি।

তবে মনে রাখতে হবে, এটি শতভাগ নিশ্চিত করার অফিসিয়াল উপায় নয়। হোয়াটসঅ্যাপ এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবুও অনেকেই বাস্তবে এই কৌশল ব্যবহার করে প্রাথমিক ধারণা নিচ্ছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন নাকি নেটওয়ার্কে সমস্যা জানুন এক ক্লিকে

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার