Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হোসনা আফরোজের মাধ্যমে বগুড়া প্রথম বারের মত নারী ডিসি পেল

BN DESK
07 September 2026, 12:43 AM পড়তে ১ মিনিট
হোসনা আফরোজের মাধ্যমে বগুড়া প্রথম বারের মত নারী ডিসি পেল

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মত নারী ডিসি পেল বগুড়াবাসী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজকে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজের জন্ম জামালপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২৪ বিসিএস’র মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল দিনাজপুর। হোসনা আফরোজ ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি দু’টি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে বগুড়া থেকে প্রত্যাহার করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। গতকাল বগুড়াসহ দেশের যে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে সেই জেলাগুলো হলো-রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, জয়পুরহাট, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও চাঁদপুর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

হোসনা আফরোজের মাধ্যমে বগুড়া প্রথম বারের মত নারী ডিসি পেল

B
BN DESK | 10 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার