Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

BN DESK
02 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার নামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার