Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হ্যাকারদের কবলে আবহাওয়া অফিসের ওয়েবসাইট, উদ্ধার ৫ ঘণ্টা পর

BN DESK
09 July 2024, 02:00 PM পড়তে ১ মিনিট
হ্যাকারদের কবলে আবহাওয়া অফিসের ওয়েবসাইট, উদ্ধার ৫ ঘণ্টা পর

হ্যাকারদের কবলে পড়েছে আবহাওয়া অফিসের ওয়েবসাইট। অধিদফতরটির সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানিয়ে বলেন, Bmd.gov.bd নামক সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নিয়েছে ODIYAN911 নামের নামে একটি হ্যাকার পেজ। তিনি বলেন, রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। ফলে আবহাওয়ার বার্তা প্রদান সংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে রাত থেকেই আইটি টিম কাজ করছে জানিয়ে শামীম হাসান ভূইয়া বলেন, যত দ্রুত সম্ভব ওয়েবসাইট উদ্ধার করার চেষ্টা চলছে।

সকাল ৯টা নাগাদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটের বাংলা ভার্সন ঠিকঠাক দেখালেও, ইংরেজি ভার্সনে ক্লিক করলে সেটি ‘হ্যাকড’ দেখাচ্ছিল। দুপুর ১টার দিকে অধিদপ্তরের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রবেশ তথ্য ঠিকঠাক পাওয়া গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

হ্যাকারদের কবলে আবহাওয়া অফিসের ওয়েবসাইট, উদ্ধার ৫ ঘণ্টা পর

B
BN DESK | 09 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার