Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

BN DESK
15 February 2026, 02:03 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আবারও দলের জয়ের নায়ক হলেন হ্যারি কেইন। তার দুর্দান্ত নৈপুণ্যে বুন্ডেসলিগায় অনায়াস জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার টেবিলের নিচের দিকের দল ভার্ডার ব্রেমেন-এর মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় বায়ার্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা।

ম্যাচের প্রথমার্ধে ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন কেইন। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।

গত সপ্তাহে হফেনহাইম-এর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন কেইন। চলতি মৌসুমে ২২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬-এ। গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ লুইস দিয়াস-এর গোল ১৩টি।

ম্যাচের ৭০তম মিনিটে আলফোঁসো ডেভিসের পাস থেকে ডি-বক্সে শট নিয়ে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।

এই জয়ে ২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার