Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

BN DESK
08 May 2026, 08:13 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির কাছে বিদায় নেওয়ার হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা স্বীকার করেছেন, আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকেই সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তবে সাবেক টটেনহ্যাম তারকার কষ্টটা অন্য জায়গায়ও। আর্সেনালের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ হারানোর আক্ষেপে হয়তো ম্যাচটিই দেখবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্নকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি। দ্বিতীয় লেগে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইনজুরি সময়ে গোল করে ১-১ সমতা ফেরান কেইন। কিন্তু সেটি শেষ পর্যন্ত বায়ার্নকে বাঁচাতে পারেনি।

ম্যাচ শেষে হতাশ কেইন বলেন, ‘আমি জানি না ফাইনাল দেখব কি না। তখন আমি কোথায় থাকব, তার ওপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি শুধু হতাশ।’

তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ভিন্ন করার মতো যথেষ্ট মুহূর্ত আমাদের ছিল। কিন্তু সেটা আমাদের পক্ষে যায়নি। কিছু সিদ্ধান্তও আমাদের বিপক্ষে গেছে। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, কিন্তু শেষ মুহূর্তের কার্যকারিতা ছিল না।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও বায়ার্নের মৌসুমকে ইতিবাচকভাবেই দেখছেন কেইন। তার ভাষায়, ‘এটা খুব শক্তিশালী একটা মৌসুম ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সবকিছু শেষ পর্যন্ত ছোট ছোট ব্যবধানের ওপর নির্ভর করে। আমরা সব ট্রফি জেতার স্বপ্ন দেখেছিলাম। সেই সামর্থ্যও আমাদের ছিল। তাই কষ্টটা আরও বেশি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার