Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১০ জনের আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার নাটকীয় ড্র

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
১০ জনের আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার  নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক: একটি অপ্রত্যাশিত রঙ বদলের ম্যাচ। রিভার প্লেটের ঘরের মাঠে যখন আর্জেন্টিনার ভাগ্য ক্রমেই পিছলে যাচ্ছিল, তখন দৃশ্যপট বদলে দেন থিয়াগো আলমাদা। তার অনবদ্য গোলেই রক্ষা পায় স্কালোনির দল। কলম্বিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া এই লড়াই শুরুতেই রোমাঞ্চ ছড়ায়। চতুর্থ মিনিটেই লিওনেল মেসির পায়ের জাদুতে প্রথমবার কাঁপে কলম্বিয়ার রক্ষণভাগ। কিন্তু গোলের দেখা মেলেনি। এরপর হুয়ান লুকুমি, দিয়াস, মাচাদো; একের পর এক আক্রমণ যেন বারুদে আগুন লাগানোর মতোই ম্যাচকে উষ্ণ করে তোলে।

কলম্বিয়া প্রথমে স্কোরবোর্ডে নাম লেখায়। মাঝমাঠে বল পেয়ে রকেট গতিতে ডানায় ভেসে ওঠেন লুইস দিয়াস। আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া নিখুঁত শটে হতবাক মার্তিনেজ, এগিয়ে যায় কলম্বিয়া। তবে আর্জেন্টিনাও থেমে থাকেনি। একাধিকবার জোরালো আক্রমণে শত্রুশিবিরে হানা দেয় তারা। প্রথমার্ধেই আলভারেস ও গনসালেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফলাফল পাল্টাতে পারেননি। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিকে গোলের সম্ভাবনা জাগলেও তা রূপ নেয় হতাশায়।

দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও দুর্ভাগ্য ঘিরে ধরে আর্জেন্টিনাকে। ৭১ মিনিটে একটি বিতর্কিত ফাউলের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তখনই বোঝা যাচ্ছিল, ১০ জনের দল নিয়ে সমতা ফেরানো কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ফুটবল এমনই এক খেলা, যেখানে মুহূর্ত বদলাতে পারে পুরো চিত্র। ৮০ মিনিটে আর্জেন্টিনার আক্রমণে বাম দিক থেকে বল নিয়ে ঢুকে পড়েন তরুণ থিয়াগো আলমাদা। রক্ষণচেরা ড্রিবল শেষে নেয়া তার নিখুঁত শট কলম্বিয়ার জাল কাঁপায়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি।

শেষদিকে রিওসের হেড পোস্টের ওপর দিয়ে গেলে জয়ের স্বপ্ন ভেস্তে যায় কলম্বিয়ার। বাকি সময়ে দু’দলই আক্রমণ চালালেও আর গোলের দেখা মেলেনি।

এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়ালো ৩৫, শীর্ষস্থান ধরে রাখল তারা। আর কলম্বিয়া ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ছয় নম্বরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

১০ জনের আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার নাটকীয় ড্র

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার