Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

BN DESK
17 May 2026, 04:41 PM পড়তে ১ মিনিট

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ১০ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্প সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় এমপি-১১১৬ পিলারের কাছে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ভারতের ২২ বিএসএফ কিলাপাড়া ক্যাম্পের সদস্যরা ৩৯ বিজিবির হাতিপাগার ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে।

হস্তান্তর করা ১০ জনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন—চর বায়েরমারী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সুভান আলী (২৩), পানিহার গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে মো. আব্দুল মারুফ রহমান (২১), আমতোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২১), সাগনগুঁটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল আলিম (২৬), মোলাইন গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আলামিন (২৩)।

এছাড়াও রয়েছেন বিশ্বনাথপুর গ্রামের শ্রী মুরারির ছেলে শ্রী মদু মুরারি (৩৪), মানিকচর গ্রামের আব্দুল কালামের ছেলে মো. অনিকুল ইসলাম (২৫), দীঘা মিয়াপাড়া গ্রামের মো. সেতাজের ছেলে মো. তাজেল (২৫), একই এলাকার মো. ইসমাইলের ছেলে মো. মেসবাউল (২১), দিয়ার মানিকচক গ্রামের মো. তোফাজ্জুল হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (৪৯)।

বিজিবি হাতিপাগার ক্যাম্প কমান্ডার মো. ফুল মিয়া জানান, হস্তান্তরকৃত সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা এবং তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তারা। পরে মেঘালয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার