Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক

BN DESK
02 February 2026, 10:30 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) বিভাগ থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫  জানুয়ারির এ-সম্পর্কিত প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, সারা দেশের ব্যাংকগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ছুটির কারণে ব্যাংকগুলোর বিশেষ কার্যক্রম এবং ফান্ড ট্রান্সফারের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার