Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশের বিক্ষোভ

BN DESK
05 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট
১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : বাহিনীতে সংস্কারসহ ১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশ সদস্যরা বিক্ষোভ করেছেন। কর্মে ফিরতে ১১ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে পুলিশ লাইন্সে পুলিশের পোশাক বিহীন অবস্থায় অধ:স্তন কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী ‘পুলিশ সংস্কার চাই প্ল্যাটফর্ম’এর ব্যানারে এ বিক্ষোভ করেন। ‘বগুড়াস্থ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যবৃন্দ’ এর অয়োজন করেন।

স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়াসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, ‘আমরা দেশবাসীর শত্রু হতে চাই না, জনগণের বন্ধু হতে চাই। আমরা দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি তেমনভাবে ব্যবহার করেছেন।’

বক্তারা বলেন, ‘এসব দলাদলিতে আমরা থাকতে চাই না। পুলিশ বাহিনীর দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ। আপনারা দেখেছেন কীভাবে অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এসব ছাত্রদের কাজ না।

বিক্ষোভকালে তারা ‘বিসিএসের দালালি, চলবে না চলবে না’, ‘মন্ত্রীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই, এ ধরণের বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশের বিক্ষোভ

B
BN DESK | 08 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার