Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

BN DESK
28 May 2026, 10:35 PM পড়তে ১ মিনিট

রাজধানীজুড়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে দুই সিটি করপোরেশন। সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই এই অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নির্ধারিত ১২ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করে ভাগাড়ে নেওয়া হবে।

ঢাকা মহানগরীর বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘দুই সিটিতেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের হাতে রাত ২টা পর্যন্ত সময় রয়েছে। আবহাওয়া ভালো আছে। আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের আগেই দুই সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করতে পারবো।

তিনি জানান, আগামী দুই দিনও পশু কোরবানি হতে যাওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এখনো অনেক এলাকায় কোরবানি চলছে এবং সিটি করপোরেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে বর্জ্য সংগ্রহ করছেন। এসব বর্জ্য আমিনবাজার ভাগাড়ে নেওয়া হচ্ছে।

মীর শাহে আলম বলেন, উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতা কর্মকর্তা-কর্মচারী এ কার্যক্রমে কাজ করছেন। এছাড়া বিভিন্ন ধরনের ৭৫২টি যানবাহন বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের দেওয়া ব্যাগে কোরবানির বর্জ্য ফেলবেন এবং নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা সংগ্রহ করবেন।’

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, সরকার ঘোষিত ১২ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, ‘ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। আমরা নির্ধারিত অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করছি।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘কোরবানির বর্জ্য অবশ্যই সিটি করপোরেশনের সরবরাহ করা প্যাকেটে ফেলতে হবে, যাতে দ্রুত ও কার্যকরভাবে অপসারণ করা সম্ভব হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার