Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১২ বছরের সন্তানকে ফেলে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

BN DESK
02 September 2026, 11:24 AM পড়তে ১ মিনিট
১২ বছরের সন্তানকে ফেলে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

নিউজ ডেস্ক:   ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের ১২ বছরের একটি ছেলে সন্তান ফেলে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন আমিনুর মোল্যা নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই নারী।

এ ঘটনায় অভিযুক্ত রানী বেগমসহ দুজনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৮ নম্বর আমলি আদালত) মামলা করেছেন ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্যা। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আমিনুর। প্রায় ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত।

গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হন রানী বেগম। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফা তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।

মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্যা অভিযোগ করে বলেন, ‌‘আমার সুখের সংসার ছিল। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

১২ বছরের সন্তানকে ফেলে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার