Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৮৫০ অস্ত্র উদ্ধার : ইসি সানাউল্লাহ

BN DESK
11 February 2026, 12:24 AM পড়তে ১ মিনিট

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা ও সহিংসতা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্রের একটি বড় অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছে প্রশাসন।


আজ (মঙ্গলবার) নিবাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সানাউল্লাহ বলেন, আজই কুমিল্লার একটি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনের সময় জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির জন্য মজুত করা হয়েছিল। রাজধানী ঢাকা, যশোর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে এসব মারণাস্ত্র জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ‘দুষ্টচক্র’ পরিকল্পিতভাবে নির্বাচনী সহিংসতা ঘটানোর চেষ্টা চালালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সফল হতে পারছে না।

তিনি বলেন, দুষ্টচক্র তাদের অপতৎপরতা থামিয়ে রাখেনি, কিন্তু আমরাও সচেতন আছি। যে কারণে সহিংসতা এখনো সেই পর্যায়ে ছড়াতে পারেনি। এখন পর্যন্ত তারা (আইনশৃঙ্খলা বাহিনী) যা করেছে, তার জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৮৫০ অস্ত্র উদ্ধার : ইসি সানাউল্লাহ

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার