ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়জুড়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক সাংবাদিকদের বলেছেন, ‘কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উচ্ছৃঙ্খলতা করতে না পারে, সে জন্যই আমরা সতর্ক অবস্থানে আছি। পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’