Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল

BN DESK
20 May 2026, 03:09 AM পড়তে ১ মিনিট

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে, যার খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

গণমাধ্যম নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছুটা অস্থিরতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার