Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৭৯ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

BN DESK
12 May 2026, 02:56 AM পড়তে ১ মিনিট

চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। তাতে টাইগারদের লিড ১৭৯ রানের।

বৃষ্টির আগমনে মিরপুরে আজ পণ্ড হয়ে যায় প্রায় তিন ঘন্টা। প্রথম ইনিংসের মতো মুমিনুল হকের সঙ্গে দারুণভাবে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে ১০৫ রান যোগ করেন দুজন। টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি তুলে নেন মুমিনুল। তৃতীয় বাংলাদেশি হিসেবে লাল বলে ৫০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন এ অভিজ্ঞ ক্রিকেটার। ব্যক্তিগত ৫৬ রানে ফেরেন তিনি। ফিফটি পূরণ করেছেন অধিনায়ক শান্তও। তিনি অপরাজিত ৫৮ রানে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ানকে ব্যক্তিগত ১৬ রানে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহীম।

 

পাকিস্তানের হয়ে ১ উইকেট করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

১৭৯ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার