Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৭ বছরের দুনীতি-অপকর্ম-জঞ্জাল ২ মাসে দূর করা সম্ভব না: বিমানমন্ত্রী

BN DESK
29 April 2026, 06:27 AM পড়তে ১ মিনিট

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘১৭ বছরের দুনীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল দুই মাসেই দূর করা সম্ভব না। একটু সময় লাগবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিযা উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী ভাঙন রোধে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করুন, আমরা সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়বো।’

মন্ত্রী বলেন, ‘সামনে বর্ষাকাল, সে জন্য স্থায়ীভাবে নদী শাসন করতে পারছি না। আপাতত অস্থায়ীভাবে নদীতে জিও ব্যাগ ফেলে নদীর পাড়ের স্কুলসহ মানুষের বাড়ি ও জমি রক্ষার চেষ্টা করছি। বর্ষা শেষে আমরা নদী শাসনের জন্য স্থায়ীভাবে কাজ শুরু করব।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, ভালো মনের মানুষকে নির্বাচিত করবেন। যাতে আমরা তাদের সঙ্গে কাজ করে আপনাদের প্রাপ্যটা ঠিক মতো পৌঁছাতে পারি।’

এর আগে সকালে জেলার জজ কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইডের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সেখানে তিনি বলেন, অতিতের সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করে বাংলাদেশ বিমানকে স্বচ্ছ, মানবিক, জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য। সে জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অসহায় মানুষ যাতে আইনের সুশাসন থেকে বঞ্চিত না হয়, সে জন্য আইনজীবী ও বিচারকদের বড় ভূমিকা রয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

১৭ বছরের দুনীতি-অপকর্ম-জঞ্জাল ২ মাসে দূর করা সম্ভব না: বিমানমন্ত্রী

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার