Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৮ বিদ্রোহীকে বাহিরে রেখে ৩৭ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি

BN DESK
02 September 2026, 10:40 AM পড়তে ১ মিনিট
১৮ বিদ্রোহীকে বাহিরে রেখে ৩৭ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক : সাবিনারা না ফেরায় বাফুফে ৩৭ ফুটবলারের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছে। গতকাল দুপুরেই নাকি চুক্তি হয়েছে। খেলোয়াড়রা বোর্ড রুমে এসে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। 

চুক্তি হওয়া ফুটবলারদের জন্য ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। আন্দোলনে থাকা ১৮ ফুটবলারের বিষয়ে কোনো মন্তব্য করছে না বাফুফে। তবে তাদের জন্য দরজা খোলা রয়েছে। তারা অনুশীলনে ফিরতে পারবেন।

এদিকে নারী ফুটবল ক্যাম্পে থাকা ১৮ জন এখনও কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছেন। বাফুফে’র সভাপতি তাবিথ আউয়াল চেষ্টা করেও বিদ্রোহে থাকা ফুটবলারদেরকে অনুশীলনে ফেরাতে পারেননি। তারপরও ১৮ ফুটবলারের প্রতি সহানুভূতিশীল তাবিথ দেশের ফুটবলের কথা মাথায় রেখে অনুশীলনে ফেরার অনুরোধ করে যাচ্ছেন। আগামীতে খেলোয়াড়দের সঙ্গে কোচ কোনো সমস্যা করেন কি না, সেটির প্রতিও নজর রাখার কথা জানিয়েছেন। কোনো সমস্যা থাকলে কীভাবে সেটি কর্তৃপক্ষের নজরে আনতে হবে সেটিও খেলোয়াড়দেরকে জানিয়ে দিয়েছেন। তারপরও সাবিনারা অনুশীলনে ফিরছেন না। সামনে ফিফা প্রীতি ম্যাচ। দল গঠন করতে হবে। বাফুফে সাবিনাদের দিকে তাকিয়ে থাকলেও দল গঠনের কাজ ফেলে রাখতে পারছে না। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

১৮ বিদ্রোহীকে বাহিরে রেখে ৩৭ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার